• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে

বাণিজ্য, দেশ টিভি
  ১২ নভেম্বর ২০২৬, ২১:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি প্রতীকী
ছবি প্রতীকী

তরুণ উদ্যোক্তা তৈরি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তারা নতুন ব্যবসা শুরু কিংবা বিদ্যমান উদ্যোগ সম্প্রসারণে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছেন। বিশেষ এ ঋণ পেতে আবেদনকারীদের কীভাবে আবেদন করতে হবে, কী কী কাগজপত্র লাগবে এবং ব্যবসায়িক পরিকল্পনায় কী উল্লেখ করতে হবে, তা জেনে নেওয়া জরুরি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচিতে ঋণ পেতে আগ্রহীদের প্রথমেই একটি বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে। পাশাপাশি প্রস্তাবিত ব্যবসার বাজার সম্ভাবনা, আয়-ব্যয়ের হিসাব, মুনাফা এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলোও পরিকল্পনায় তুলে ধরতে হবে।

যেভাবে আবেদন করবেন

তরুণ উদ্যোক্তা ঋণ পেতে আগ্রহীদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

প্রথম ধাপ: ব্যাংকে যোগাযোগ

প্রথমে দেশের যেকোনো তফসিলি ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করে বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা ঋণ কর্মসূচির বিষয়ে জানতে হবে। সংশ্লিষ্ট ব্যাংক থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

দ্বিতীয় ধাপ: ঋণের শর্ত জেনে নেওয়া

ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ঋণের আবেদনপ্রক্রিয়া, সুদের হার, যোগ্যতা, পরিশোধের নিয়ম এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।

তৃতীয় ধাপ: আবেদন ফরম পূরণ

ব্যাংক থেকে সংগ্রহ করা নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আবেদন ফরম পাওয়া গেলে সেখান থেকেও তা সংগ্রহ করা যাবে।

চতুর্থ ধাপ: প্রয়োজনীয় কাগজপত্র জমা

আবেদন ফরম পূরণের পর প্রয়োজনীয় কাগজপত্র এবং পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা সংযুক্ত করে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় জমা দিতে হবে।

যেসব কাগজপত্র লাগবে

আবেদনের সময় সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হয়, সেগুলো হলো— ১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি। ২. হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি (যদি থাকে)। ৩. শিক্ষাগত যোগ্যতার সনদ ও সত্যায়িত অনুলিপি। ৪. পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান। ৫. ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।

বিজনেস প্ল্যানে যা উল্লেখ করবেন

ঋণ পাওয়ার ক্ষেত্রে ব্যবসায়িক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিজনেস প্ল্যান তৈরির সময় কয়েকটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কী ধরনের ব্যবসা শুরু করতে চান এবং এতে প্রাথমিক বিনিয়োগ কত হবে। পণ্য বা সেবার বাজার চাহিদা কেমন এবং কীভাবে তা বাজারজাত করা হবে। ব্যবসার সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফার হিসাব। ঋণের অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে। ব্যবসা থেকে আয় করে কীভাবে ঋণের কিস্তি পরিশোধ করা হবে। প্রস্তাবিত ব্যবসার মাধ্যমে কতজনের কর্মসংস্থান সৃষ্টি হবে।

আবেদন ফরমে ব্যবসার বিস্তারিত পরিকল্পনা লেখার পর্যাপ্ত জায়গা না থাকলে আলাদা কাগজে বা ফাইলে পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যান তৈরি করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

ঋণ পেতে যেসব বিষয়ে গুরুত্ব দেবেন

ঋণের আবেদন গ্রহণযোগ্য করতে ব্যবসায়িক পরিকল্পনা হতে হবে বাস্তবসম্মত, সুস্পষ্ট ও তথ্যভিত্তিক। শুধু কত টাকা ঋণ প্রয়োজন, তা উল্লেখ করলেই হবে না। ঋণের অর্থ কীভাবে ব্যবহার করা হবে, ব্যবসা থেকে কত আয় হতে পারে এবং সেই আয় দিয়ে কীভাবে ঋণ পরিশোধ করা সম্ভব, তার বিস্তারিত হিসাব তুলে ধরতে হবে।

পাশাপাশি ব্যবসার বাজার সম্ভাবনা ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিও গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে।

আবেদন জমা দেওয়ার পর যা হবে

আরও পড়ুন

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

রপ্তানির দ্বিগুণ গতিতে আমদানি / জ্বালানিতে ১০৫ শতাংশ ব্যয় বেড়ে চলতি হিসাবে ঘাটতি ১৩৩ কোটি ডলার

১০ পণ্য আমদানিতে ব্যবসায়ীদের সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক সেগুলো যাচাই-বাছাই করবে। আবেদনকারীর যোগ্যতা, ব্যবসায়িক পরিকল্পনা, প্রকল্পের সম্ভাব্যতা এবং ব্যাংকের নিজস্ব নীতিমালা পর্যালোচনা করে ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে আবেদন করলেই ঋণ পাওয়া নিশ্চিত নয়। ঋণের পরিমাণ, সুদের হার, জামানত, যোগ্যতা ও অন্যান্য শর্ত ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনার ওপর নির্ভর করবে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে হালনাগাদ তথ্য জেনে নেওয়া জরুরি।

এমজে

  • ব্যাংক ঋণ
এ সম্পর্কিত আরও খবর
ব্যাংকিং খাতের ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে: গভর্নর
ব্যাংকিং খাতের ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে: গভর্নর
পে-স্কেল বাস্তবায়ন হলে ব্যাংক ঋণ ও মূল্যস্ফীতি বাড়বে: গভর্নর
পে-স্কেল বাস্তবায়ন হলে ব্যাংক ঋণ ও মূল্যস্ফীতি বাড়বে: গভর্নর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X